টাইফয়েড টিকা প্রদান সংক্রান্ত
তারিখ : 25-10-2025
এতদ্বারা ধর্মপুর আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ অক্টোবর ২০২৫ ( রবিবার) সকাল ৯ টা থেকে স্কুলে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীকে হাতের বাহুতে টিকা দেওয়া হবে।টিকা প্রদানের সুবিধার্থে শিক্ষার্থীদেরকে ঢিলেঢালা হাতাযুক্ত পোশাক পরিধান করে স্কুলে উপস্থিত থাকতে বলা হচ্ছে। এছাড়া টিকা গ্রহণের পূর্বে সবাইকে ভরাপেটে স্কুলে আসার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। কেউ যেন খালি পেটে স্কুলে না আসে এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতা কামনা করছি।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
(ধর্মপুর আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়, ফেনী )
